বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
দাঁড়িপাল্লা প্রতীকে আগুন মানে মানুষের কলিজায় আগুন : বুলবুল

দাঁড়িপাল্লা প্রতীকে আগুন মানে মানুষের কলিজায় আগুন : বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকে আগুন দেওয়া মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কলিজায় আগুন দেওয়া।’

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফিল্টের হাট কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের প্রতীকের ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রতীক খুলে ফেলা মানে জনসাধারণের অনুভূতিতে সরাসরি আঘাত। যারা অবৈধভাবে বালুমহল দখল করেছে, তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জের জনগণ ব্যালেটের মাধ্যমের জবাব দেবে। কোনো ষড়যন্ত্র এ জেলার মানুষ মেনে নেবে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। এ জন্য প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জনসভায় সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবদুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফারি, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানসহ অন্যরা। এছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY