বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ কর্মী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা গভীর নলকূপের গর্তে পড়ে গেল ৪ বছরের শিশু নাচোলে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে সম্পদ পাচারের সময় কর্মকর্তাসহ অবরুদ্ধ ৫ চাঁপাইনবাবগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান ওয়াকার-উজ-জামানের শিবগঞ্জে বিএনপির ২২ কর্মীদের জামায়াতে যোগদান শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা

জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা

অল নিউজ এজেন্সী ডেস্ক: রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপরে হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাগরিবের নামাজের পর মহিলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে জামায়াতের অন্তত ১৬ জন সদস্য আহত হন।

এ সময়ে মসজিদের ভেতরে কয়েকজনকে আটকে রাখার অভিযোগও উঠেছে। পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

জামায়াতের নেতাকর্মীরা জানান, ঘটনাস্থলে পুলিশ আসার পর বিএনপি নেতাকর্মীরা পুলিশের সামনেই মারমুখী আচরণ করতে থাকে। পরে সেনাবাহিনী সদস্যরা পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে।

এদিকে রাত আটটায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শত শত জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

ডেস্ক/এমএস

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY